শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৭ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না, বললেন রোবাইয়াত ফাতিমা তনি

দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী সাদাদ রহমান মারা গেছেন গত ১৫ জানুয়ারি। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তনি সবসময় তার পাশে ছিলেন। স্বামী মারা যাওয়ার পর থেকে নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন তনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে তনি তার স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে কড়া বার্তা দিয়েছেন।

আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি বলেছেন, দয়া করে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট নিউজ, ভুয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।

রোববার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী সাদাদ রহমানেরর সঙ্গে একটি ছবি যুক্ত করে একটি পোস্ট দিয়েছেন তনি।
 
রোবাইয়াত ফাতিমা তনি লিখেছেন, ‘আমাকে আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে দেন। ভালোভাবে জীবন এবং ব্যবসা পরিচালনার জন্য যতটুকু কাজ করা দরকার, আল্লাহর রহমতে পরিশ্রম করার সেই ধৈর্য এবং মানসিকতা দুটোই আমার আছে, অতএব আমার জীবন নিয়ে এত ভাবা বন্ধ করেন।’

তিনি আরও বলেন, ‘আমি সাদাদ রহমানের ওয়াইফ ছিলাম, আছি, শেষ দিন পর্যন্ত এই পরিচয়ে থাকব, ইনশাল্লাহ। ভদ্রভাবে বললাম, আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়