শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০১:৪৯ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ আলীকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক পুরস্কার পেলেন যত টাকা

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতা সাইফ আলী খানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হামলার পর গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যার। তাই তড়িঘড়ি কোনোরকম এক অটোচালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। এবার নিজের কৃতকর্মের জন্য পুরস্কার পেলেন সেই অটোচালক।

ভারতীয় গণমাধ্যমে ভজন সিং নামে ওই অটোচালক বলেন, ওই রাতে এক মহিলা আমার অটো থামায়। পরে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সাইফের চোট এতটাই গুরুতর ছিল যে, কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না।

ওই অবস্থায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের থেকে কোনো টাকাও নেননি ভজন সিং। এমনকি সেই রাতে এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরেও তার সঙ্গে কোনো যোগাযোগই করেননি কারিনা কাপুর বা তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, এই সাহসী কাজের জন্য অটোচালক ভজন সিংকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। তবে সেটা খান বা কাপুর পরিবারের তরফ থেকে নয়। বরং একটি সংস্থা থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে ভজনকে।

ওই সংস্থার পক্ষ থেকে অটোচালককে প্রায় ১১ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়া হয়েছে। কারণ সাইফকে হাসপাতালে নিয়ে যেতে আর একটু দেরি হলে অবস্থা খারাপ কিছুও হতে পারত বলেও মনে করছেন অনেকেই।

প্রসঙ্গত, গেল ১৫ জানুয়ারি গভীর রাতে সাইফ আলীর ওপর হামলা করা হয়। ছুরি দিয়ে ছয়বার কোপানো হয় অভিনেতাকে। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শঙ্কামুক্ত তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়