শিরোনাম
◈ টাইমের ২০২৬ তালিকায় এশিয়ার দাপট: ১০০–তে তারেক রহমান, বালেন্দ্র শাহ থেকে জেনি, আরও যারা প্রভাবশালী আছেন ◈ আর্সেনালকে হারিয়ে ইং‌লিশ প্রিমিয়ার লি‌গ শিরোপা লড়াই  জমিয়ে তুললো ম‌্যান‌চেস্টার সিটি  ◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০১:৪৯ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ আলীকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক পুরস্কার পেলেন যত টাকা

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতা সাইফ আলী খানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হামলার পর গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যার। তাই তড়িঘড়ি কোনোরকম এক অটোচালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। এবার নিজের কৃতকর্মের জন্য পুরস্কার পেলেন সেই অটোচালক।

ভারতীয় গণমাধ্যমে ভজন সিং নামে ওই অটোচালক বলেন, ওই রাতে এক মহিলা আমার অটো থামায়। পরে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সাইফের চোট এতটাই গুরুতর ছিল যে, কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না।

ওই অবস্থায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের থেকে কোনো টাকাও নেননি ভজন সিং। এমনকি সেই রাতে এমন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরেও তার সঙ্গে কোনো যোগাযোগই করেননি কারিনা কাপুর বা তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, এই সাহসী কাজের জন্য অটোচালক ভজন সিংকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। তবে সেটা খান বা কাপুর পরিবারের তরফ থেকে নয়। বরং একটি সংস্থা থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে ভজনকে।

ওই সংস্থার পক্ষ থেকে অটোচালককে প্রায় ১১ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়া হয়েছে। কারণ সাইফকে হাসপাতালে নিয়ে যেতে আর একটু দেরি হলে অবস্থা খারাপ কিছুও হতে পারত বলেও মনে করছেন অনেকেই।

প্রসঙ্গত, গেল ১৫ জানুয়ারি গভীর রাতে সাইফ আলীর ওপর হামলা করা হয়। ছুরি দিয়ে ছয়বার কোপানো হয় অভিনেতাকে। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শঙ্কামুক্ত তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়