শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটের ১০ দল চূড়ান্ত হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হবে এবারের আসর। আইসিসির পূর্ণ সদস্য দেশ হওয়ায় বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি মূল পর্বে খেলবে। বাছাইপর্ব পেরিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান। আয়োজক দেশ হিসেবে আগেই জায়গা নিশ্চিত করেছে জাপান।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ ‘এ’ থেকে উত্তীর্ণ হয় নেপাল ও মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে মূল পর্বের টিকিট কাটে হংকং ও ওমান। -- ঢাকা‌পোস্ট

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপাল বাছাইপর্বেও ছিল দুর্দান্ত ছন্দে। প্রথম ম্যাচে তারা চীনকে ২২১ রানের বিশাল ব্যবধানে হারায়। এরপর মালয়েশিয়ার বিপক্ষেও ১৬৭ রানের বড় জয় তুলে নেয়। টুর্নামেন্ট শুরুর আগে কাতার নাম প্রত্যাহার করায় দুই জয়েই গ্রুপসেরা হয়ে যায় নেপাল।

নেপালের কাছে হারলেও চীনের বিপক্ষে জয় তুলে নিয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করে মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে হংকং ও ওমান উভয়ই বাহরাইন ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে পুরুষদের ক্রিকেট ইভেন্ট। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়লেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পদক নিশ্চিত করে টাইগাররা। সেই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইয়াসির আলী। তার পারফরম্যান্সে ভর করেই ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ।

  • সর্বশেষ