শিরোনাম
◈ ভূমি অফিসে অনিয়ম ঠেকাতে আসছে ডিজিটাল মনিটরিং ◈ বাবাকে ‘মুক্তিযুদ্ধের শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে ◈ ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ◈ এল নিনোর প্রভাবে বাংলাদেশে তাপপ্রবাহ, খরা ও আকস্মিক বন্যার ঝুঁকি! ◈ এনআরবিসি ব্যাংক অর্থ লুটপাট লুকা‌তে মুছে ফেলেছে ১১ লাখ তথ্য ◈ লেবান‌নে শিশু হত‌্যা বন্ধ না হ‌লে ইসরা‌য়েল‌কে ক‌ঠোর জবাব দে‌বে ইরান ◈ এক ম্যাচ খেলেই ইরানি ফুটবলারের যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ◈ প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাম কেন কালো তালিকায় ছিল কারণ জানালো হিন্দুস্তান টাইমস! ◈ বিশ্বকাপজয়ী সা‌বেক ব্রাজিলিয়ান তারকা নেইমারের কড়া সমালোচনা কর‌লেন ◈ স্থানীয় সরকার নির্বাচনে কোন পথে এগোচ্ছে বিএনপি?

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। মো. রেজোয়ান কবির নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বাদী রেজোয়ান কবির বলেন, আমরা দেখেছি এই অভিনেত্রী নানা সময়ে আমাদের আবেগের জায়গা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন।

গত ১৬ বছর তিনি নানা সময়ে বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন। তিনি প্রয়াত প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই। মামলা করেছি যেন তিনি তার মিথ্যা কথার জন্য শাস্তি পান।

মামলার বিষয়ে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ।

 বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সদর আমলি আদালতের বিচারক হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করা হয়।

তিনি আরও বলেন, অভিনেত্রী শমী কায়সার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘জাতীয় বেইমান’ বলে মন্তব্য করেন। এতে সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী আদালতে আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়