শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী হিমুর আত্মহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ সেপ্টেম্বর

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর উত্তরায় নিজ বাসায় অভিনেত্রী হুমায়রা নুসরাত হিমুর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার, তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য তারিখে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন।

[৩] হিমুর খালা নাহিদ আক্তার ২ নভেম্বর, ২০২৩ রাতে উত্তরা পশ্চিম থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। মামলায় হিমুর বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রাফিকে আসামি করা হয়।

[৪] মামলায় নাহিদ আক্তার অভিযোগ করেন, জিয়াউদ্দিন রাফি হিমুর বয়ফ্রেন্ড এবং ছয় মাস আগে থেকে তিনি নিয়মিত হিমুর বাসায় যাতায়াত এবং মাঝে মধ্যে রাত্রি যাপন করতেন। গত ১ নভেম্বর, ২০২৩ হিমুর রাফির মোবাইল নম্বর ও ভিগো আইডি ব্লক করা নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা হয়।

[৫] গত ২ নভেম্বর, ২০২৩ বিকেল ৩টার দিকে রাফি বাসায় এসে কলিংবেল দিলে ওই বাসায় থাকা মেকাপম্যান মিহির দরজা খুলে দেয়। তখন রাফি ভেতরে প্রবেশ করে এবং মিহির তার রুমে চলে যান। ৫টার দিকে রাফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন, হিমু আত্মহত্যা করেছেন। তখন মিহির তাকে জিজ্ঞাসা করেন,‘আপনিতো রুমেই ছিলেন’। তখন রাফি বাথরুমে ছিলেন বলে জানান।

[৬] মিহির সঙ্গে সঙ্গে হিমুর রুমে গিয়ে তাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন রাফি হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি কৌশলে নিয়ে সেখান থেকে চলে যায়। মামলার পর জিয়াউদ্দিন রাফিকে গ্রেফতার করা হয়। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ