শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আসছেন রাহাত ফাতেহ আলী খান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম একটি কনসার্টের আয়োজন করছে। সেখানে গাইতে ঢাকায় আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।

[৩] বিএইচএন জানিয়েছে, আগামী ২০ জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন সুফি গানের এ গায়ক। শিগগিরই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে টিকিট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে।

[৪] এদিকে, ফেসবুকে এ শিল্পীর আগমনী বার্তা দিয়ে ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছে বিএইচএন। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’

[৫] পাশাপাশি ওই পোস্টে যোগ করা হয়েছে এই ইভেন্ট লিংকও। যারা তার গান উপভোগ করতে চান তাদের জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে।  

[৬] এর আগে বিএইচএনের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সংগীতশিল্পী লাকী আলীও এসেছিলেন প্রতিষ্ঠানটির ব্যানারে একটি আয়োজনে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়