শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং সেটে আহত, হাসপাতালে ভর্তি উর্বশী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শুটিং সেটে আহত হয়ে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। জানা গেছে, নান্দামুরি বালাকৃষ্ণার পরবর্তী সিনেমা ‘এনবিকে ১০৯’ সিনেমায় অভিনয় করছেন উর্বশী। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] সেই সিনেমারই তৃতীয় লটের শুটিং চলছে হায়দরাবাদে। সেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন উর্বশী। তার ফ্র্যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়। উর্বশীর অসুস্থতা নিয়ে তার টিম এমনই একটি বিবৃতি প্রকাশ করেছে।

[৪] উর্বশীর অসুস্থতা নিয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। উর্বশী সোশ্যাল মিডিয়া থেকেও কোনো বক্তব্য দেননি। তবে তার টিম জানিয়েছে, খুব শিগগিরই উর্বশীর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট জানানো হবে। সূত্র: সংবাদ প্রতিদিন

[৫] তেলুগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি নির্মাণ করছেন ‘এনবিকে ১০৯’। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।

[৬] ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘এনবিকে ১০৯’। সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন উর্বশী। এছাড়াও আরো তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান।

এসবি২

  • সর্বশেষ