শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৫:৪২ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিলনাড়ু জয় করলো তানভীর পিয়ালের ‘রিটার্ন’

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ভারতের তামিলনাড়ুতে দুটি চলচ্চিত্র উৎসবে পৃথক পুরস্কার জিতেছে দেশের নির্মাতা তানভীর পিয়ালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিটার্ন’। রোহিপ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট এশিয়ান শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে এই চলচ্চিত্র। এছাড়া বেস্ট ডেবু শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে সিত্তান্নাভাসাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

[৩] ইকরাম ফরিদ চৌধুরীর গল্প অবলম্বনে তানভীর পিয়াল নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তৌকির মাহমুদ ও সায়মন মারমা। মাত্র দুটি চরিত্রের সাহায্যে গড়ে উঠেছে সাত মিনিটের এ গল্প। এর চিত্রনাট্যও তানভীর পিয়ালের লেখা।

[৪] সিনেমাটোগ্রাফার শারাফাত আলী শওকতের সুদক্ষ ক্যামেরা পরিচালনা ও সম্পাদনায় সিনেমাটির শরীর নির্মিত। সাউন্ড ডিজাইন করেছেন বাংলাদেশের প্রখ্যাত লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট নাহিদ মাসুদ ও শারমিন দোজা। চলচ্চিত্রের স্কোরটি তৈরি করেছেন তৌকির মাহমুদ।

[৫] ‘রিটার্ন’ এক বিষণ্ন ও জীবন থেকে পালাতে চাওয়া তরুণের গল্প। সিনেমার শুরুতে তরুণটির মোবাইল ফোনে বাড়িওয়ালার বারবার ফোনকল ও সরকারি চাকরির প্রস্তুতির বই-পত্র ছড়িয়ে থাকতে দেখা যায়। যা থেকে সহজেই অনুমেয়, বেকারত্ব ও অর্থাভাবের কষাঘাতে জর্জরিত এক তরুণেরই গল্প। ফ্যানে গামছা ঝুলিয়ে আত্মহত্যায় নিজেকে সঁপে দেওয়ার ঠিক আগ মুহূর্তেই দরজায় করাঘাত গল্পের মোড় ঘুরিয়ে দেয়।

[৬] বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের অনুপ্রেরণায় সিনেগঘ নামের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়, যা ইতোমধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষ দেখেছেন। এছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হচ্ছে। এছাড়া রোমানিয়ার ইস্টার্ন ইউরোপ ফিল্ম ফেস্টিভ্যাল, রাশিয়ার শর্ট ফেস্ট ও কানাডার কিনো ফিল্ম ফেস্টিভ্যালে এটি প্রদর্শন ও পুরস্কারের জন্য অফিসিয়াল সিলেকশন পেয়েছে।

[৭] তানভীর পিয়াল জানান, স্বীকৃতি সবসময়ই কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। বাংলাদেশে সিনেমা নির্মাণের প্রেক্ষাপটে চট্টগ্রামে বসে এ ধরনের প্রচেষ্টা সবসময়ই দুরূহ। নানান প্রতিবন্ধকতা জয় করে সিনেমা তৈরি করার পর সেই সিনেমা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া অবশ্যই বিশেষ কিছু। সামনে আরো বেশকিছু ফেস্টিভ্যালে এটি দেখানো হবে। এসব উৎসবেও আমাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাংলাদেশের সিনেমার এক নতুন পরিচয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবে বলে আশা করছি।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়