শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ মে, ২০২৪, ১০:০৬ রাত
আপডেট : ২৫ মে, ২০২৪, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন মিষ্টি জান্নাত

মনিরুল ইসলাম: [২] ঢাকাই সিনেমার নায়িকা ও  চিকিৎসক মিষ্টি জান্নাত। তিনি এবার আরেক চিত্রনায়িকা তমা মির্জা’র বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন। বলেছেন, আমি আইনী নোটিশ পাঠাবো। তার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাতে আলাপকালে মিষ্টি জান্নাত এ তথ্য জানান।

[৩] উল্লেখ্য,  তমা মির্জা মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দেয়িছেন মিষ্টি জান্নাতের  বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ মে) রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে নোটিশটি পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আগামী সাত দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

[৪] তবে এখনো আইনী নোটিশ পাননি বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত। সংবাদ মাধ্যমের বরাতে এই ব্যাপারটি  অবগত হয়েছেন বলে জানিয়েছেন  চিত্রনায়িকা।

 [৫] এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, পরিষ্কার বলতে চাই, সাক্ষাৎকারে আমি তার নাম উল্লেখ করে কিছুই বলিনি। উনি কেন গায়ে মাখলেন জানি না। এখন আমি পাল্টা আইনি ব্যবস্থা নেব। এ রকম মিথ্যা নোটিশ দিয়ে হয়রানি করার মানে কি? এখন আমাকেও আইনের দ্বারস্থ হতে হবে। এরই মধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলেছি। ভিত্তিহীন অভিযোগ এনে আমার সম্মানহানি করায় উল্টো ২০ কোটি টাকার মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি। সাপ্তাহিক ছুটির দিন শেষ হলেই ব্যবস্থা নেবো।

[৬] জানা যায়, মূলত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মিষ্টি জান্নাতের একটি ভিডিও সাক্ষাৎকার জয়কে নিয়ে নানান কথা বলেন।  মোটেও ভালোভাবে নেননি তমা মির্জা।সম্প্রতি তমা মির্জা নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দেন। যদিও  তমা মির্জা  কারও  নাম উল্লেখ করেননি।

[৭] এরপর মিষ্টি জান্নাতও  কারও নাম উল্লেখ না করে নানান নাম বলেন। চলে পাল্টাপাল্টি কথা চালাচালি। এখন আইনী নোটিশে গিয়ে ঠেকছে বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে মনে করছেন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়