শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৩ মে, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৪, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পীদের গরুর হাটে চাকরি দেবেন ডিপজল

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিতে এসেছে মিশা-ডিপজল পরিষদ। মধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী নিপুণ আক্তারের রিটে ডিপজলের সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্ট। এ নিয়ে উত্তপ্ত চলচ্চিত্রাঙ্গন। এফডিসিতে মাঝেমধ্যেই বৈঠকে বসছেন সংশ্লিষ্টরা।

[৩] সম্প্রতি তেমনই এক আয়োজনে শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর।      

[৪] আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, ‘আপনারা শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী হাট। আমি বলে রাখছি- ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে। আপনারা যারা যারা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের ডিরেক্টরদের বলব- তোমার ক’জন লাগবে দাও। এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা, যারা কাজ করতে আগ্রহী।’

[৫] এসেছে মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে কর্মসংস্থানের প্রসঙ্গও। মিশা বলেন, বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দেবেন। এ ছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তারা আমাদের পুরোনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।

[৬] এর আগে শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। বলেছিলেন, আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব।

[৭] এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। এবারও ব্যতিক্রম নয়; শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেবেন এমনটা বলায় সামাজিকমাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়