শিরোনাম
◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে ◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৪:৪৫ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতে চোট নিয়েও মেয়ের সঙ্গে কানের পথে ঐশ্বরিয়া

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসব বলা হয় কানকে। ১৪ মে বসেছে এই উৎসবের ৭৭তম আসর। প্রতিবারের মতো এই আসরেও রেড কার্পেটে হাঁটবেন ভারতের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বুধবার (১৫ মে) কানের উদ্দেশে ভারত ছেড়েছেন ঐশ্বরিয়া। এবারও তার সঙ্গে উড়াল দিতে দেখা গেছে মেয়ে আরাধ্যকে। সূত্র: বলিউড হাঙ্গামা

[৩] মেয়ের সঙ্গে বিমানবন্দরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এতে দেখা গেছে, ঐশ্বরিয়ার হাত বিশেষ ব্যাগের মাধ্যমে গলায় ঝোলানো রয়েছে। যে ব্যগটি কারো হাত ভাঙ্গলে অথবা চোট পেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয়। এতে অনুমেয় কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন ঐশ্বরিয়া। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৪] অভিনেত্রীর এমন হাল দেখে অনেকে মন্তব্য করেছেন, এত বড় একটি উৎসবের আগে এ কী হয়ে গেল ঐশ্বর্যর সঙ্গে! বিষয়টি ঐশ্বরিয়া ভক্তদের মনেও চিন্তার ভাঁজ ফেলেছে। এ প্রসঙ্গে এক ভক্ত লেখেন, ‘এভাবে চোট পাওয়া হাত নিয়ে কানে হাঁটবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘আশা করি তিনি ভালো আছেন। সবচেয়ে লাবণ্যময়ী নায়িকা ঐশ্বর্য। কান উৎসবে ওকে দেখার জন্য আর তর সইছে না। অনেক ভালোবাসি।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘দেখুন এই ভাঙা হাতেও কীভাবে মেয়েকে আগলে রাখছেন। ওয়াও!’

[৫] ঐশ্বরিয়া রাই ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসবি২

  • সর্বশেষ