শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০৬:১০ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদ নিয়ে যা বললেন ঐশী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] টিকটক করে পরিচিতি পেয়েছিলেন অনামিকা ঐশী।পরে ‘বদমাইশ পোলাপাইন’ ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি।এই টিকটকার ও অভিনেত্রী বিয়ে করেছিলেন গায়ক আলভীকে। তবে ভাঙনের মুখে তাদের সংসার।এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ঐশী।

[৩] এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এখনই এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না।ও চাচ্ছে না, আমিও চাচ্ছি না। কিন্তু আমাদের এখনো ডিভোর্স হয়নি। আমরা দুজনই সেপারেশনে আছি।ও ক্লিয়ার করে বলতে পারছে না কী করবে, আমিও পারছি না।এটা দুজনের সিদ্ধান্তের বিষয়।’

[৪] ভালোবেসে আলভীর সঙ্গে ঘর বেঁধেছিলেন ঐশী।তবে তার অনেককিছুই ভালো লাগেনি এই টিকটকারের। সেকারণে আলাদাবাস শুরু করেছেন উল্লেখ করে বলেন, ‘তেমন কিছুই আসলে হয়নি।ওর কিছু জিনিস আমার ভালোলাগেনি, এজন্য আমি চলে আসছি।’

[৫] তবে ঐশী-আলভীর আলাদা হয়ে যাওয়া কটাক্ষের রসদ জোগাচ্ছে নেটাগরিকদের।এ নিয়ে ট্রল করছেন অনেকে।ঐশীর ভাষায়, ‘এটা খুবই স্বাভাবিক। আমরা প্রায় এক বছরের মতো একসঙ্গে ছিলাম, পাবলিকলি।এখন আমাদের দুজনকে একসাথে দেখছে না। মানুষ ট্রল করবেই, মানুষ আসলে আমাদের দুজনকে আবার একসাথে দেখতে চায়।কিংবা আমাদের মধ্যে কী হয়েছে সেটা জানতে চায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়