শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বর্তমানে প্রযুক্তির বদৌলতে মানুষের জীবনযাত্রার মান অনেকটাই সহজ হয়ে গেছে। এআই ব্যবহার করে এখন সব কাজেই সহযোগিতা পাওয়া যায়। রান্নার রেসিপি থেকে শুরু করে নিউজ প্রেজেন্টিং, স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই এআই প্রযুক্তির মাধ্যমে করা যায়। এবার আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা।

[৩] আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি মডেলদের নিয়ে এআই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করছে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস (ডব্লিউএআইসি)। মূলত বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতেই এই আয়োজন।

[৪] আয়োজক সংস্থা জানায়, তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে বিচার করা হবে-সৌন্দর্য, প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া উপস্থিতি। সৌন্দর্যের ক্ষেত্রে যেমন এআই মডেলের রূপ, তার ডিজাইন, পোশাক ইত্যাদি দেখা হবে।

[৫] জানা গেছে, যে মডেল জিতবেন তাকে মিস এআই শিরোপা দেওয়া হবে। পাশাপাশি প্রতিযোগিতায় মোট ২০ হাজার ডলার পুরস্কার রাখা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা।

[৬] গত ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে মিস এআই সুন্দরী প্রতিযোগিতার এন্ট্রি। যারা এই ধরনের এআইভিত্তিক মডেল বানিয়ে থাকেন তারাও এতে অংশগ্রহণ করতে পারবেন।

[৭] তবে এই সুন্দরী প্রতিযোগিতায় তাদেরকে অংশগ্রহণ করতে হলে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি থাকতে হবে এবং বয়স হতে হবে ১৮ বছরের বেশি। ইতোমধ্যে ডব্লিউএআইসির অফিশিয়াল ওয়েবসাইটে শুরু হয়ে গেছে এই প্রতিযোগিতার আবেদন প্রক্রিয়া।

[৮] সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি এআইভিত্তিক ফ্যাশন সামগ্রী এবং পুরুষ মডেলের ওপরও জোর দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।

[৯] আপাতত পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি নারী এআই মডেলের উপরই হতে চলেছে মিস এআই কনটেস্ট। তবে কোন টুলের সাহায্যে এই মডেল বানানো হয়েছে সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

[১০] বর্তমানে এআই অবতার বানানোর জন্য কিছু জনপ্রিয় মাধ্যম হচ্ছে ওপেনএআইয়ের ডাল-ই, মিডজার্নি এবং কোপাইলট। মূলত এখানেই সবথেকে বেশি এআই অবতার বানিয়ে থাকে ব্যবহারকারীরা। হাজার হাজার প্রম্পট জমা পড়ে টুলগুলোতে। এবার সেই প্রম্পট থেকে তৈরি সেরা এআই মডেলকেই বেছে নেওয়া হবে বিশ্বের প্রথম মিস এআই।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ