শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৪, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৪, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়েবিচ্ছেদ নিয়ে কথা বললেন জয়া

শিমুল চৌধুরী ধ্রুব: [২] একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

[৩] বিয়েবিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছেন তিনি। 

[৪] ওই সাক্ষাৎকারে জয়াকে প্রশ্ন করা হয়, বিবাহবিচ্ছেদের সময়টা কঠিন ছিল, এসময় কোন বিষয়টি আপনাকে সহযোগিতা করেছে? এর উত্তরে জয়া বলেন, ‘অভিনয়! প্রত্যেকের জীবনে উত্থান-পতন রয়েছে। ওই সময়ে আমার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে ছিল। সাধারণত, এই সময়ে নারীরা তার মূল ফোকাস থেকে সরে যায়। আমার কাজ আমাকে সান্ত্বনা দেয়; যার ফলে আমি কাজকে এতটা ভালোবাসি। তবে প্রতিনিয়ত কাজ করার জন্য আমি মরিয়া ছিলাম না। আমি আমার এই জার্নিটাকে ভালোবাসি। মানুষ যখন আমার কাজের প্রশংসা করে, আমিও এটিকে সম্মান করি।’ সূত্র: ফিল্মফেয়ার

[৫] খোলামেলা ব্যক্তিগত জীবন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক বেশি। একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে আমার ভেতরে এই রহস্য আছে। মানুষ সবসময়ই আমার সম্পর্কের বিষয়ে জানতে চান। কিন্তু এ বিষয় আমি সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করি।’সম্পাদনা: সমর চক্রবর্তী

এসএইচডি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়