শিরোনাম
◈ আয়ের চেয়ে ৩২ গুণ বেশি খরচ বিটিভির ◈ ‌বিশ্বকা‌পে ইরা‌নের এই খেলোয়াড়দের মনে রাখবে ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম, বল‌লেন কোচ ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ স্ক্যালোনি  ◈ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু ◈ ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন ◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৩, ১২:২৪ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৩, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ কমিশনার, ২ ডিআইজি ও ১০ এসপি বদলিতে ইসির সম্মতি

মুযনিবীন নাইম: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে ২ পুলিশ কমিশনার, ২ ডিআইজি ও ১০ জন পুলিশ সুপারকে (এসপি) বদলির প্রস্তাবে আপত্তি নেই নির্বাচন কমিশনের (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

[৩] সোমবার ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

[৪] চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে দুইজন পুলিশ কমিশনার ও দুইজন ডিআইজি পদে প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়ন এবং ১০ জন পুলিশ সুপার বা উপ-পুলিশ কমিশনার পদে প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

[৫] পুলিশ কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়নের বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়