শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:০৫ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১০ ইউএনও ও ৩৩৮ জন ওসিকে বদলির প্রস্তাব ইসিতে 

এম এম লিংকন: [২] আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এসব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন 
কমিশনে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে।               

[৩] বুধবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।                

[৪] ১১০ জন ইউএনও বদলির জন্য প্রস্তাব আমাদের কাছে এসেছে জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন,তবে এ সব প্রস্তাবে এখনো কমিশন অনুমোদন দেয়নি। 

[৫] গত ৩০ নভেম্বর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এই নির্দেশনায় বলা হয় যে সব ইউএনও ও ওসি নিজ কর্মস্থলে ছয় মাসের বেশি অবস্থান করছেন তাদের বদলি করতে হবে। সেই অনুযায়ী কাদের বদলি করা হবে সেই প্রস্তাব ইসিতে পাঠানোর জন্যও বলে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

[৬] এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে ৪৭ জন ইউএনওকে ইতোমধ্যে বদলির অনুমোদন দিয়েছে ইসি। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়