শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:২৫ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: ইসি আলমগীর

দিলওয়ার খান, নেত্রকোনা: [২] আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনার মো: আলমগীর গতকাল নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে নেত্রকোণা জেলার রিটার্নিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিস্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

[৩] নির্বাচন কমিশনার আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা বাহিনীকে পরামর্শ দিচ্ছি, কমিশন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করছে, সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন বিএনপির সহ বিরোধী দল যদি নির্বাচনে আসতে চায়, এখন রি শিডিউল কি আইনগত কি বাধা আছেকিনা তাই স্পষ্ট বলা যাচ্ছে না।

[৪] নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মো: ফয়েজ আহমেদ,৩১  বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান সহ জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

[৫] সভায় আসন্ন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠূ ও নিরপেক্ষ করার বিষয়ে আলোচনা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার মো: আলমগীর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সম্পাদনা: এ আর শাকিল

এমএএল/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়