শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো 

এম এম লিংকন: [২] ইসি সূত্রে জানা যায়, নিবন্ধিত ৬৭ টি পর্যবেক্ষক সংস্থার মধ্যে দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে এই পর্যন্ত আবেদন পড়েছে ৫০ টি। তবে, এখনও ২৯টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে ইসিতে। 

[৪] সোমবার ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

[৫] চিঠিতে বলা হয়, যে সকল স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন দাখিল করেননি, তারা ১০ ডিসেম্বর বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে ইসি সচিব বরাবর আবেদন করতে পারবেন। এরআগে ২৫ নভেম্বর পর্যন্ত দেশীয় সংস্থাগুলোকে নির্বাচন পর্যবেক্ষণে আবেদনের সময়সীমা নিধারণ করেছিল ইসি। 

[৬] প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ১৫ নভেম্বর তফসিল ঘোষণার পর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করা সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), বিবি আছিয়া ফাউন্ডেশন, প্রকাশ গণকেন্দ্র (পিজিকে), হাইলাইট ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ভয়েস। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়