শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৯:১৫ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের ফলাফল কেন্দ্রে ঘোষণা না করার অভিযোগ জাহাঙ্গীরের

জাহাঙ্গীর আলম

আনিস তপন, এম এম লিংকন (গাজীপুর থেকে): প্রায় ১২ লাখ ভোটারের মহানগরী গাজীপুরের ভোট গ্রহণের শেষ পর্যন্ত কোন অভিযোগ না উঠলেও গণনার সময় এ অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

গাজীপুর সিটির ভোটের ফলাফল ঘোষণার স্থান বঙ্গতাজ অডিটোরিয়ামে এসে সন্ধার পর এ অভিযোগ করেন তিনি। 

এই রিপোর্ট লেখার সময় ধারাবাহিক ভাবে ভোটের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম। আর বেসরকারিভাবে ১০১ টি কেন্দ্রের ফলাফলে জানা যায়, আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লার চেয়ে প্রায় ৩ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। 

তিনি বলেন, প্রায় ২০০ টির মতো কেন্দ্রের ফলাফল কেন্দ্র থেকে জানানো হয়েছে। কিন্তু সরকারি ভাবে বা ফলাফল ঘোষণার কেন্দ্রে এ সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করছে না রিটার্নিং অফিসার।

এ ২০০ কেন্দ্রে আপনারা কত ভোটে এগিয়ে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাজার হাজার ভোটে এগিয়ে আছি। ইভিএমে ভোট গণনা করতে এতো সময় লাগে না।

তিনি আরো অভিযোগ করেন বেশ কিছু কেন্দ্রে ভোট গণনার পর সেখানে প্রাথমিক ফলাফল ঘোষণা করেনি। এরপর ফলাফল ঘোষণা কেন্দ্রে রিটার্নিং অফিসারের সামনে বসে ফলাফল পরিবেশন শুনতে থাকেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এটি/এমএমএল/এসএইচবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়