শিরোনাম
◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের ◈ ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী মেঝেতে শুয়ে থাকার দৃশ্যকে অত্যন্ত লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা ◈ অবৈধ অফশোর অনলাইন ক্যাসিনোর প্রচারণা, হংকংয়ে গ্রেপ্তার পর্ন তারকা এরেনা সো ◈ দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু প্রথম দিনেই দীর্ঘ লাইন, কলকাতার নিউমার্কেটে ব্যবসায়ীদের উচ্ছ্বাস ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য: অভিযোগ জামায়াতের

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে ‘বেকিং পাউডার’ ঘোষণায় ৬ কোটি টাকার শাড়ি ও কসমেটিকস আটক

আজিজুল হক, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল বন্দরে ‘বেকিং পাউডার’ ঘোষণা দিয়ে আমদানি করা প্রায় ৬ কোটি টাকা মূল্যের শাড়ি, পোশাক, কসমেটিকস ও কেমিক্যালের একটি বড় চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বন্দরের ৩৭ নম্বর পণ্যগার থেকে মিথ্যা ঘোষণায় আনা পণ্যবাহী চালানটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান শাফা ইমপেক্স। আর শুল্ক ফাঁকিতে সহযোগিতার অভিযোগ রয়েছে বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট হুদা ইন্টারন্যাশনাল-এর বিরুদ্ধে।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৭ হাজার পিস উন্নতমানের শাড়ি, ৬ হাজার পিস থ্রি-পিস, ৩০০ পিস টু-পিস, ৩০০ কেজি বেবি ওয়্যার, ৫৫০ পিস ওড়না, ৬০০ কেজি ফেস ওয়াশ, ১০০ কেজি বডি লোশন এবং ৬০০ কেজি বিশেষ ধরনের কেমিক্যাল।

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগ রয়েছে, বেনাপোল বন্দর ও কাস্টমসের একটি অসাধু চক্রের সহযোগিতায় সাম্প্রতিক সময়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির ঘটনা বেড়েছে। মাঝে মধ্যে কয়েকটি চালান আটক হলেও অধিকাংশই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সরকারের রাজস্ব আয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়