শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ 

১৮৬ টি আবেদনের শুনানীর তারিখ নির্ধারণ মঙ্গলবার  

এম এম লিংকন: নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলছেন, এ সব আবেদনের দাবি - আপত্তির ওপর শুনানীর তারিখ নির্ধারণ করবে কমিশন। সোমবার ( ২০ মার্চ ) আমাদের নতুন সময়কে এই তথ্য জানান তিনি।   

ইসির প্রকাশিত তালিকায় দেখা যায়, ১৮৬ টির মধ্যে কুমিল্লার ৮৪টি এবং তারপরে সবচেয়ে বেশি আবেদন পড়েছে রাজশাহীর ৪৩ টি। তবে,রংপুর ও সিলেট অঞ্চলে কোনো আবেদন পড়েনি। সবচেয়ে কম আবেদন পড়েছে ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে, একটি করে। বরিশালে ২৯টি, ঢাকায় ১৮টি এবং খুলনা ও ফরিদপুর অঞ্চল থেকে পাঁচটি করে আবেদন পড়েছে। 

কবে নাগাদ সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী সময়ের মধ্যেই হবে। তবে, এর আগেই সীমানা নির্ধারণের কাজ সম্পূর্ণ করতে চায় আমরা। 

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান আরজু আসাদুজ্জামান জানান , নির্বাচন কমিশনের আগের খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জানাতে সময় দেওয়া হয়েছিল চলতি মাসের ১৯ মার্চ পর্যন্ত। 

এরআগে নির্বাচন কমিশনার আলমগীর জানিয়েছেন, প্রশাসনিক এবং ভূগোলিক অখণ্ডতাকে প্রাধান্য দিয়ে সীমানা চূড়ান্ত করা হবে। জনসংখ্যা বিষয়টি সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হবে। এর কারন হিসেবে তিনি উল্লেখ করেন ঢাকাসহ গাজীপুর এবং চট্টগ্রামের সংসদীয় আসনের জনসংখ্যা। সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা জুনের মধ্যে প্রকাশ করার কথা জানান তিনি। 

এমএল/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়