শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩, ১১:১৯ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৩, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বচ্ছতা চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমানো ঠিক হবে না: সিইসি

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

মাজহার মিচেল: সামবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল একথা বলেন। তিনি বলেন, ‘স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বির্তকিত হয়েছে।’

সিইসি বলেন, ‘বর্তমান কমিশন অবাধ সাংবাদিকতায় বিশ্বাস করে। দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকরা সংবাদ পরিবেশন করলে একটি স্বচ্ছ নির্বাচন করা সম্ভব হবে। ’ 

সাংবাদিকদের পুলিশি বাধার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের সময় ইসির অনুমোদিত কার্ড থাকার পরও পুলিশ সাংবাদিকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’ 

এ সময় ভোটের সময় সাংবাদিকতার নীতিমালা সংশোধন করারও কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার।

অন্য এক প্রসঙ্গে সিইসি বলেন, প্রিজাইডিং অফিসারের কর্তৃত্ব খর্ব করা ঠিক হবে না। তিনি ভোটের দিন দায়িত্ব নিয়ে কাজ করে থাকেন। তবে তিনি কোনো অপকর্ম করলে আইনে বিধান আছে। এতে কোনো ঘাটতি থাকবে না।

সভায় অন্যদের মধ্যে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ আরএফইডির সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএম/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়