শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০১:২৮ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি

মনিরুল ইসলাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন। 

advertisement

তিনি জানান, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক এমপি), এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ও মাওলানা রফিকুল ইসলাম খান নিরাপত্তা চেয়েছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি।

advertisement

একইসঙ্গে গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমানকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে ইসি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো  চিঠিতে বলা হয়েছে, মো. মজিবুর রহমান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৪ গাজীপুর-১ সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী।

advertisement

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন পর্যন্ত উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন। দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ