শিরোনাম
◈ যেসব জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা ও সতর্কতা জারি ◈ খেলা অ‌ক্টোব‌রে, কোচ  জিদানের প্রথম ম্যাচের সব টিকিট এক দি‌নেই শেষ ◈ ব্রাজিলে বন্দুকধারীর গু‌লি‌তে মারা গে‌লেন তরুণ ফুটবলার ◈ এক যুদ্ধ হেরে অন্য যুদ্ধ জয়ের প্রস্তুতি ফিফার! এবার ৬৪ দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ করার কাজ শুরু  ◈ এমআইএসটির বিশ্বজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি ◈ ৬ হাজার সিম ব্যবহার করে শতকোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার চাইনিজ চক্রের ৪ সদস্য ◈ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান ◈ বেনজীরের জামিনে মুক্তি, কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ ◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০১:০২ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাল মঙ্গলবার বসছে ইসি 

মনিরুল ইসলাম : আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

‎নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে এ সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। ‎

সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ‎‎‎চিঠিতে বলা হয়েছে, 'আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থিদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের আপীল শুনানী সম্পন্ন করা হয়েছে।

আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি প্রচার প্রচারণা শুরু হবে। ‎প্রতীক বরাদ্দের পর হতে দেশ এবং দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশনকৃত ভোটারগণ ভোট প্রদান শুরু করবেন। উক্ত ভোট সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ প্রিসাইডিং অফিসারদের এক প্রশিক্ষণে জানান, ইতালি ও মালয়েশিয়া থেকে যথাক্রমে ১৬’শ ও ৪’হাজারসহ মোট ৫৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। নিবন্ধনকৃত ঠিকানা সঠিক না থাকায় এগুলো ফেরত এসেছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়