শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৬ জুন, ২০২৪, ১০:৫৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৪, ১০:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নির্বাচনে জামানত হারালেন ৩ চেয়ারম্যান প্রার্থী 

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] জেলার বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ১৫ শতাংশ ভোট না পাওয়ায় তিন চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা ও ব্যবসায়ী মো. হিরু মুন্সী।

[৩] নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়।

[৪] নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।

[৫] গত ৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালমারী উপজেলায় পাঁচ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭ হাজার ১৮৮ জন নির্বাচনে ৭৮টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ১৪২ জন ভোট দেন। ভোটের হার ছিল ৫০ দশমিক ৭৫। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ হিসেবে জামানত রক্ষার জন্য প্রার্থীদের পাওয়ার দরকার ছিলো ১৫ হাজার ৭৭১ ভোট।

[৬] অথচ লিটন মৃধা আনারস প্রতীকে পেয়েছে ৭ হাজার ৫০৯ ভোট। আরেক প্রার্থী হিরু মুন্সী কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৭৪ ভোট এবং বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ২৫৩ ভোট। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়