শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৩১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষায় ১ম ও ২য় স্থান অর্জনকারী ক্যাডেট কলেজের পরীক্ষার্থীদের সম্মাননা 

মাসুদ আলম: [২] ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বাংলাদেশ ক্যাডেট কলেজসমূহ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সংশ্লিষ্ট বোর্ড ফলাফলে ১ম ও ২য় স্থান অর্জনকারী ক্যাডেটদেরকে অভিভাবকদের উপস্থিতিতে সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন। সূত্র-আইএসপিআর। 

[৩] এসএসসি পরীক্ষার বোর্ড ফলাফলে মেধা তালিকায় এবার রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট মুহতাসিম ফুয়াদ ১ম স্থান ও ক্যাডেট মো. নাহিদ মুর্শেদ শাহ ২য় স্থান, ঝিনাইদহ ক্যাডেট কলেজ হতে ক্যাডেট মো. শাহরিয়ার রহমান, রংপুর ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট রায়হান কবির এবং বরিশাল ক্যাডেট কলেজ হতে ক্যাডেট সৈয়দ আল ওয়াসী ২য় স্থান অর্জন করেন।

[৪] উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ কৃতি ক্যাডেটগণ ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানান। তাদের এই অর্জন ক্যাডেট কলেজের ঐতিহ্য ও সুনামকে সমুন্নত রাখবে ও অন্যান্য ক্যাডেটদের সাফল্য অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্পাদনা: কামরুজ্জামান

এমএ/কে/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়