শিরোনাম
◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এম্বুলেন্সে করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসলেন এক নারী ভোটার 

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : হাতে ক্যানুলা নিয়ে এম্ব্যুলেন্সযোগে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসলেন এক নারী ভোটার। ভোট দিয়েছেন প্রার্থীরাও। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে পর্যন্ত উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলপুর মাঈনুল হাসান কলেজ কেন্দ্রে  ওই নারী ভোটর হাতে ক্যানুলা নিয়ে এম্ব্যুলেন্সযোগে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসেন। তবে ওই নারী ভোটারের পরিচয় জানা সম্ভব হয়নি।

বিরল ও বোচাগঞ্জ এই ২ উপজেলায় মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ১৮ টি এবং ২টি পৌরসভা। দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র সংখ্যা ১১৬টি। এর মধ্যে বিরল উপজেলায় ৭১টি ও বোচাগঞ্জ উপজেলায় ৪৫টি।

আসনটিতে এবারের ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৭১ হাজার ৪ শ’ ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১১২ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন।

আসনটিতে এবার প্রতিদ্ব›দ্বীতা করছেন মোট ৮ জন প্রার্থী। প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ প্রতীক), ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ এ,কে,এম আফজালুল আনাম (দাড়িপাল্লা প্রতীক), জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মোঃ জুলফিকার হোসেন (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী জোবায়ের সাঈদ (রিক্সা প্রতীক), বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী মোঃ মোকারম হোসেন (হারিকেন প্রতীক), ইসলাীম আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মুহাঃ রেদওয়ানুল কারীম রাবিদ (হাত পাখা প্রতীক), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) আ,ন,ম বজলুর রশীদ কালু (মোটরসাইকেল প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী সেবক পার্টির চেয়ারম্যান ড. আনোয়ার চৌধুরী জীবন।

এর মধ্যে ভোট গ্রহন শুরু হলে বিরল উপজেলার করলা মাধববাটী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ এ,কে,এম আফজালুল আনাম (দাড়িপাল্লা প্রতীক), সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আ,ন,ম বজলুর রশীদ কালু (মোটরসাইকেল প্রতীক) এবং বোচাগঞ্জ উপজেলার ভান্ডার খন্ড কেন্দ্রে জাতীয় পার্টি’র মনোনীত প্রার্থী মোঃ জুলফিকার হোসেন (লাঙ্গল প্রতীক) তাদের ভোট প্রদান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়