শিরোনাম
◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৭ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন ‘আগে ভোট পরে বিয়ে’ (ভিডিও)

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বিয়ের দিন। ঠিক সেই দিনেই নাগরিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে ভোটকেন্দ্রে হাজির হলেন বর মো. সামিউল ইসলাম (৩২)। বরের সাজে কনের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তার আগে তিনি ছুটে গেলেন ভোটকেন্দ্রে। দিলেন নিজের ভোট। আর বললেন, আগে ভোট, পরে বিয়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার কথা ছিল সামিউলের। কিন্তু তার আগে সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। বিয়ের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট, পরে বিয়ে।

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সামিউল ভাই সত্যিই অনুপ্রেরণার উদাহরণ। আজ তার মতো একজন যুবককে দেখে আমাদেরও উৎসাহ বেড়েছে, যাতে আমরা সকলে দায়িত্বের সঙ্গে ভোট দিতে আসি।

বিয়ের সাজে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, এমন উদ্যোগ তরুণ সমাজকে নাগরিক দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়