শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ১০:৩৯ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ১০:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিও আপিল কমিটির সভা ২৯ মার্চ বুধবার

শহীদুল ইসলাম: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের এমপিও আপিল বা পুনর্বিবেচনা কমিটির সভা আগামী বুধবার (২৯ মার্চ) বাংলাদেশে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এ অনুষ্ঠিত হবে। 

বেলা সাড়ে ১২টায় এ সভায় দেশের বিভিন্ন স্কুল কলেজের অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের শুনানিতে অংশগ্রহণ করতে হবে।

সোমবার (২৭ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ২০ অনুচ্ছেদ অনুযায়ী এমপিও আপিল কমিটির সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আ ন ম আল ফিরোজ সভাপতিত্ব করবেন।

সভায় ১৩ জন শিক্ষক-কর্মচারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রহিমুল ইসলাম শাহ, রাজশাহীর গোদাগাড়ির কদমা হাই স্কুলের সহকারী শিক্ষক শামসজ্জোহা, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শিরিন আখতার সিদ্দিকা, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মহিউদ্দিন আহমেদ মহিল ডিগ্রি কলেজের ল্যাব সহকারী মো. মনির হাওলাদার, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান এবং সাতক্ষীরা সদরের সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী মন্ডল। 

তালিকায় আরো আছেন, পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাট মডেল বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এন্তাজুল হক, কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ জে ডি একাডেমির সহকারী শিক্ষক বিনু চন্দ্র বর্মন, ভোলার চরফ্যাশনের নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম শাহাবুদ্দিন, নেত্রকোণা সদরের লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রোকসানা আক্তার, চট্টগ্রাম রাংগুনীয়ার হাসিনা জামিলা ডিগ্রি কলেজের প্রভাষক মুহাম্মদ আনোয়ার হোসেন এবং পটুয়াখালীর বাউফলের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের প্রভাষক নিহার বিন্দু বিশ্বাস।

এসআই/এসবি২

  • সর্বশেষ