শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৮:৪০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা দিবস উপলক্ষে জবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

জবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংগীত বিভাগের আয়োজনে সোমবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। 

সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে দশটি গান গাওয়া হয়। এর মধ্যে 'বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ', 'জয় বাংলা বাংলার জয়' ইত্যাদি গান ছিল উল্লেখযোগ্য। জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়