শিরোনাম
◈ ইরানের জনগণের অধিকার মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে, বন্ধ করতে হবে আগ্রাসন ও দাদাগিরি: প্রেসি‌ডেন্ট পে‌জেশ‌কিয়ান ◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে সমর্থন অব্যাহত রাখতে হবে: রবি উপাচার্য

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

হাবিবুর রহমান, রবি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) প্রশাসনিক ভবনে রোববার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে এ কথা বলেন, রবি উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

উপাচার্য মো. শাহ্ আজম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। বিগত ৫২ বছরে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছি এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ক্ষুধা-দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতোভাবে সমর্থন অব্যাহত রাখতে হবে। 

এক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য মনোনিবেশ করতে হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য শাহ্ আজম সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার আহবান জানান।

এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। সম্পাদনা: মাজহারুল ইসলাম

প্রতিনিধি/এমআই/একে

  • সর্বশেষ