শিরোনাম
◈ মধ্যরাতে লাইভে এসে দেবীদ্বারবাসীর কাছে বিচার দিলেন হাসনাত ◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৮ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ ৫

এইচএসসি ফলপ্রাপ্ত

খালিদ আহমেদ: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আর ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার পাসের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে।

২০২১ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬।  ২০২২ সালে ৮৫ দশমিক  ৯৫ শতাংশ। পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ। এ ছাড়া ২০২১ সালে জিপিএ ৫ ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। আর এবার ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। জিপিএ ৫ কমেছে ১২ হাজার ৮৮৭।

এর আগে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়