শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবি প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নির্বাচন ৪ ডিসেম্বর 

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ২০২২ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে । এ দিন বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বুধবার উক্ত নির্বাচনের আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. দেবাশীষ শর্মা এ তথ্য জানিয়েছেন। 

জানা যায়, গত ২৭ নভেম্বর নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী শিক্ষকদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়। এরপর ২৮ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণ করা হয়। পরে ২৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা শেষে ঐ দিনই ফল প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ প্রতিনিধির মধ্য থেকে আলোচনা সাপেক্ষে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদ বণ্টন করে কমিটি ঘোষণা করা হবে। 

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, আমরা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য  প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়