শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০২:১৮ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল দুর্ঘটনায় ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত 

ছাত্র আবসার জুয়েল

অলক কুমার, টাঙ্গাইল : টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র আবসার জুয়েল টাঙ্গাইল শহরের সিএন্ডবি গেটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নবীন হোসেন। 

পুলিশ  জানায়, শহরের নতুন বাসস্ট্যান্ডে থেকে টিউশনি শেষ করে  বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় শহরের সিএন্ডবি রোডের কাছে গণপূর্ত বিভাগের সামনে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাথায় হেলমেট ডুকে নিহত হয়। নিহত ছাত্রের বাড়ি কক্সবাজার জেলায়।  অপর মোটর সাইকেলের ২ আরোহী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশ মর্গে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়