শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩৩ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিকশা থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি: রিকশা থেকে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম জিনিয়া জয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার তার বন্ধু ওয়াশিম কুমার জানান, ২৩শে সেপ্টেম্বর ধানমন্ডির ১ নম্বর রোডে রিকশা থেকে নামতে গিয়ে শাড়িতে বেঁধে পড়ে গুরুতর আহত হন।এসময় তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে আইসিইউতে নেওয়া হয়। তিন দিন আইসিইউতে থাকার পর ডাক্তার  তাকে মৃত ঘোষণা করেন।

জিনিয়া জয়া বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে স্ট্যামফোর্ড কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

জিনিয়া জয়ার মৃত্যুর বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, জিনিয়া জয়ার মৃত্যু নিয়ে একটি মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়