শিরোনাম
◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় ঢাবি, দ্বিতীয় নর্থ সাউথ

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফেল শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট)।

মঙ্গলবার (৩ নভেম্বর) কিউএস এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। এবারের র‌্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম। আর দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৬তম স্থানে রয়েছে। গত বছরও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 

এবারের র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় স্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ থাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো ১৩৬তম ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪৯ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ১৭৯ বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট), ২১৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ২৭১ ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ৩২৯ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩৪৯ রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Advertisement

৩৫২তম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৩৭০ খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ৩৭৮ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৪০৭ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়), ৪১৫ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৪৪৫ খুলনা বিশ্ববিদ্যালয়।

৪৫২ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ৫০৪ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ৫০৯ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ৫১৭ ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট), ৫৩৪ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ৫৪২ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ৫৪৯তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে অ্যাকাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ