শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা

রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মধ্যরাতে কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর ঝিগাতলা এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ঝিগাতলার বড় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন তারা। এ সময় হোস্টেল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গেলে ঝিগাতলার একটি আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান।

Advertisement

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করা হয়। তাদের মধ্যে একজনের মাথা ফেটে যায়। অন্য দুই শিক্ষার্থীর শরীরেও আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া হামলার সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলার অভিযোগও উঠেছে।

ঘটনার পর বিষয়টি ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে একপর্যায়ে তারা ঝিগাতলায় জড়ো হন। পরে রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বড় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

এ সময় সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার বা কর্মচারীদের তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও এ ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

 

  • সর্বশেষ