শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেউ পাচ্ছে ১৪ দিন, কেউ ১৬: কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কত দিন?

বছরের শেষে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষেই শুরু হবে এই ছুটি। আর খুলবে আগামী বছরের শুরুতে। বছরের শুরুতে নতুন বই হাতে নিয়ে আবারও শুরু হবে পাঠদান। ডিসেম্বরের শেষে ছুটি ভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে লম্বা ছুটি পাবেন তারা।

প্রাথমিক বিদ্যালয়: বিদ্যালয় প্রধানের হাতে থাকা ৩ দিনের ছুটিসহ ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ছিল ৭৮ দিন। ডিসেম্বরের লম্বা ছুটির মাধ্যমে যা শেষ হতে চলেছে।

শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। যা শেষ হবে ২৫ ডিসেম্বর। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করার নির্দেশনা আছে শিক্ষক-শিক্ষার্থীদের। এ ছাড়া ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়: মাধ্যমিকের ছুটির তালিকা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের শেষ ছুটি। যদিও এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকবে। মাধ্যমিকের এই ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর।

ছুটি শেষে আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা। যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসার নির্দেশনা রয়েছে।

সরকারি-বেসরকারি কলেজ: দেশের সরকারি বেসরকারি কলেজে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর। আগের দুই দিন সাপ্তাহিক ছুটি। তাদের ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও মহান বিজয় দিবস পালনে প্রতিষ্ঠানে আসবেন।

মাদরাসা ও কারিগরি: কারিগরি ও মাদরাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী তাদের দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদরাসা ১৪ ডিসেম্বর থেকে ছুটি। এর আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি পাবেন তারা। মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। এদিকে মাদরাসায়ও দুই স্তরে বৃত্তি পরীক্ষা রয়েছে। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়