শিরোনাম
◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরোনো পেশা শিক্ষকতায় ফিরলেন সাবেক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান

পুরোনো পেশা শিক্ষকতায় ফিরেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। দেশের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সাবেক এই উপদেষ্টা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি। চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (কৃষক) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা।’ আমার দাদা ছিলেন মাদ্রাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।

তিনি আরও লেখেন- যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলিয়ে আমার শিক্ষকতা জীবন ও পনের বছরের বেশি। উপদেষ্টা পরিষদে যোগদানের আগে আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঠদান করতাম। তার ও আগে প্রায় পাঁচ বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে শিক্ষকতা করেছি।

সবশেষ তিনি লেখেন, আমার নতুন কর্মস্থল ব্রাক বিশ্ববিদ্যালয়। পাঠদান ছাড়াও আমি এই বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এনার্জি এন্ড লজিস্টিকস’ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।

মুহাম্মদ ফাওজুল কবির খান দেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ এবং সরকারের সাবেক সচিব।

সূত্র: কালবেলা

  • সর্বশেষ