শিরোনাম
◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে আটক ৩ শিক্ষার্থী ◈ পুলিশের দায়িত্ব কেবল চাকরির পরিচয় নয় বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড ◈ সরকারি এলপিজির দাম ৭৭৭ টাকা, কোথায় যায় কারা পায়: ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষ ◈ ভুয়া এনআইডিতে বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছেন রোহিঙ্গারা, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা ◈ বাকি টাকা মাগরিবের আগে পাঠান, না হলে বোটে আগুন জ্বালিয়ে দেব: যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল ◈ গাজীপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসায় হামলা, আহত দম্পতির অভিযোগ মামলা নেয়নি পুলিশ ◈ ৯৯৯-এ কল পেয়ে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, পকেটে আইফোন, হাতে ঘড়ি—যেভাবে শনাক্ত হলো ◈ হায়দরাবা‌দে টেনিসের জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা, বিতর্ক তুঙ্গে! ◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:২০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা মূল্যে শিখুন কোরিয়ান ভাষা, কোর্স শেষে মিলবে সার্টিফিকেটও

বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার জন্য একটি অনলাইন কোর্স চালু করেছে দক্ষিণ কোরিয়ার ইয়োনসি বিশ্ববিদ্যালয় ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম কোর্সেরা। ‘ফার্স্ট স্টেপ কোরিয়ান’ শীর্ষক এ কোর্সে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী ও আগ্রহী ব্যক্তিরা অংশ নিতে পারবেন।

প্রাথমিক পর্যায়ের এ কোর্সে কোরিয়ান ভাষার চারটি মৌলিক দক্ষতা—পড়া, শোনা, বলা ও লেখা শেখানো হবে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত অভিবাদন, পরিচয় দেওয়া, সাধারণ কথোপকথন, সময় ও তারিখ, পরিবার ও দৈনন্দিন জীবনসংক্রান্ত বিভিন্ন বিষয় কোর্সে শেখার সুযোগ রয়েছে। প্রতিটি পাঠে উচ্চারণ, শব্দভান্ডার, ব্যাকরণ ও কুইজের মাধ্যমে শেখার অগ্রগতি মূল্যায়নের সুযোগ থাকবে।

কোর্সটি সম্পন্ন করতে প্রায় ১৭ ঘণ্টা সময় লাগবে। সফলভাবে শেষ করার পর অংশগ্রহণকারীরা কোরিয়ান বর্ণমালা ‘হাঙ্গুল’ পড়তে ও লিখতে পারবেন। পাশাপাশি মৌলিক কোরিয়ান ভাষায় যোগাযোগ করতে এবং কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে সক্ষম হবেন।

কোর্সটি ছয় সপ্তাহের। প্রথম সপ্তাহে কোর্স পরিচিতি, দ্বিতীয় সপ্তাহে কোরিয়ান বর্ণমালা, তৃতীয় সপ্তাহে শুভেচ্ছা বিনিময় ও পরিচয়, চতুর্থ সপ্তাহে পরিবার, পঞ্চম সপ্তাহে সময় ও তারিখ এবং ষষ্ঠ সপ্তাহে দৈনন্দিন জীবনসংক্রান্ত বিষয় শেখানো হবে।

Advertisement

আবেদনের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। কেবল ইন্টারনেট সংযোগ এবং কোরিয়ান ভাষা শেখার আগ্রহ থাকলেই বিশ্বের যেকোনো দেশের নাগরিক এ কোর্সে নিবন্ধন করতে পারবেন। অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধামতো সময় নির্ধারণ করে শিখতে পারবেন।

আবেদনের নিয়ম—

আগ্রহীদের কোর্সেরা প্ল্যাটফর্মে গিয়ে ‘Enroll for Free’ অপশনে ক্লিক করে ই-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করতে হবে। কোর্সে অংশগ্রহণ বিনা মূল্যে হলেও যাচাইকৃত (Verified) ট্র্যাকের মাধ্যমে অতিরিক্ত ফি প্রদান করে সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

আবেদনের সময়সীমা—

এ কোর্সে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ফলে যেকোনো সময় নিবন্ধন করে শেখা শুরু করা যাবে।