শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০২:৪৩ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমিটি নিয়ে দ্বন্দ্ব: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তিন জন আহত হয়েছেন। পরে আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান (১৬), ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রনি (২১) ও সাফরান (২২)।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটর রূপায়ণ সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহিদ আহসান। তিনি বলেন, ‘রাতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু লোক এসে কমিটিকে যুক্ত হতে নেতাকর্মীদের চাপ সৃষ্টি করে। তারা জোর করে কমিটিতে যুক্ত হতে চেয়েছে। তবে আমাদের মতাদর্শের সঙ্গে তাদের কমিটিতে নেওয়া যাচ্ছে না। পরে আমাদের কেন্দ্রীয় কিছু নেতাকর্মীর সঙ্গে তাদের বাগবিতণ্ডায় একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর কমিটি দেওয়া হয়েছিল। এই কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা হচ্ছিল। পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেওয়া হয়নি। পদ না পাওয়ায় আগেই ঝামেলা করবে ঘোষণা দিয়েছিল তারা। সেই সূত্র ধরে পদবঞ্চিতরা ও প্রত্যাশিত পদ না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। বেশ কিছুক্ষণ তর্কবিতর্ক ও উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিস বন্ধ করে দেওয়া হয়।

এ সময় মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পদপ্রত্যাশীরা কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে তর্কবিতর্কে জড়ায়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে প্রায় ২০ মিনিট সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আহত তিন জন বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে কমিটি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এর রেশ ধরেই আজকের এই সংঘর্ষের ঘটনা। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়