শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৪, ১০:১৪ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সমন্বয়করা যা বললেন

অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ।

মঙ্গলবার (৭ আগস্ট) মধ্য রাতে বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি এ তথ্য জানান।

সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের একটি তালিকা দেওয়া হয়েছে। এতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে এই সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলও এমন তথ্য জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আলোচনার বঙ্গভবনে প্রবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গাড়ি বহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধান। এ ছাড়াও সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দীনও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার ঘোষণা দেন তারা। ড. ইউনূস এই প্রস্তাবে সম্মত আছেন বলেও জানান তারা।

এরপর, মঙ্গলবার দুপুরে সংসদ বিলুপ্তির জন্য বিকেল ৩টা পর্যন্ত আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলন। সে আল্টিমেটাম শেষ হওয়ার কিছুক্ষণ পরই সংসদ বিলুপ্ত হওয়ার ঘোষণা আসে। সূত্র : আরটিভি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়