শিরোনাম
◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৪:০৭ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংলাপে রাজি নন আন্দোলনকারীরা

মুযনিবীন নাইম: [২] সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

[৩] বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নিজেদের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

[৪] সমন্বয়ক সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?

[৫] আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’

[৬] সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক আইডিতে লিখেছেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেঈমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।

[৭] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন লিখেছেন, নিজের রক্তের সঙ্গে বেঈমানী করে কখনো কাউকে আলোচনায় বসতে দেবো না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএন/এসবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়