শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৮:১৩ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দাবিতে ৩৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত 

অপূর্ব চৌধুরী: [২] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বুধবার আমাদের নতুন সময়কে বলেন, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে আমরা ধারাবাহিকভাবেই সর্বাত্মক কর্মবিরতি পালন করে যাচ্ছি। আমাদের সাথে সরকারের আনুষ্ঠানিক কোন যোগাযোগ হচ্ছে না। তাই মিটিংয়েরও নতুন কোন সিদ্ধান্ত হয়নি। সরকারের সাথে মিটিং হোক বা না হোক, দাবি মানার আগ পর্যন্ত আমরা সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাব।

[৩] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চরম বৈষম্যমূলক ও ক্ষতিকারক। এটি এমন এক ব্যবস্থা যার ফলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এটিকে প্রত্যাখ্যান করেছেন। সুতরাং প্রত্যয় স্কিম বাতিল করতে হবে। পাশাপাশি শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র স্কেল প্রবর্তনও যৌক্তিক দাবি। এসব দাবি বাস্তবায়নের বিষয়ে দ্রুত শিক্ষকদের সাথে সরকার বৈঠক করতে পারেন নির্দিষ্ট কমিশন গঠন করে।

[৪] জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় উৎসাহিত করতে তাদের সামাজিক নিরাপত্তা ও সুযোগ সুবিধা ঠিক রাখতে হবে। আমাদের আন্দোলন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য। শিক্ষকদের যে তিনটি দাবি রয়েছে তা আদায়ের জন্য সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আমরাও একাত্মতা পোষণ করে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

[৫] এদিকে তিন দফা দাবিতে বুধবার টানা দশম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই কর্মসূচি পালন করছে। 

[৬] শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। শিক্ষক-কর্মচারীদের এই সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম। গত সপ্তাহ থেকে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। সম্পাদনা: এম খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়