শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ১২:৪০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদনে প্রত্যাশার চেয়ে ভালো উন্নতির দেখা মেলায় স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে, এমন প্রত্যাশার ফলে স্বর্ণে আগ্রহ হারিয়েছেন বিনিয়োগকারীরা।

শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ দশমিক ৯৩ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। আর আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯০ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।

মার্কিন শ্রম বিভাগের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে নন-ফার্ম পেরোল বা কৃষিখাত-বহির্ভূত কর্মসংস্থান ১ লাখ ৭২ হাজার বৃদ্ধি পেয়েছে। এর আগে এপ্রিল মাসের কর্মসংস্থান বৃদ্ধির সংখ্যা সংশোধন করে ১ লাখ ৭৯ হাজার করা হয়েছে।

ঈদের ছুটির সুযোগে ৬ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার-নগদ অর্থ লুট
টিডি সিকিউরিটিজের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান বার্ট মেলেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এসেছে। ইরান পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা, জ্বালানির উচ্চ মূল্য এবং ক্রমাগত মূল্যস্ফীতির চাপের প্রেক্ষাপটে ফেডের জন্য সুদের হার কমানোর সম্ভাবনা খুবই কম। এর প্রভাব হলো স্বর্ণ ধারণের ব্যয় বা কস্ট অব ক্যারি আরও বেড়ে যাচ্ছে।’

Advertisement

এ ছাড়া রুপার দাম ৬ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ দশমিক ৩৪ ডলার, প্লাটিনামের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৮৩৯ দশমিক ৪০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২৯৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

  • সর্বশেষ