শিরোনাম
◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:৩৮ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বেনাপোলে ঝটিকা মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে ঝটিকা মিছিল বের করার সময় যশোরের বেনাপোল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন, বেনাপোলের বাসিন্দা ছাত্রলীগ কর্মী নূর আলম ও শাওন হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের ব্যানারে ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বেনাপোল পৌর গেট এলাকায় আকস্মিক একটি মিছিল বের করেন। মিছিলে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ওই সড়ক দিয়ে যাওয়া স্থানীয় বিএনপি কর্মী ভুট্টো মিয়া মিছিলের সামনে এগিয়ে এসে প্রতিবাদ ও ধাওয়া দেয়। এতে মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী দ্রুত স্থান ত্যাগ করেন। কেউ আশপাশের মানুষের সঙ্গে মিশে যান, আবার কেউ বিভিন্ন যানবাহনে করে এলাকা ছেড়ে চলে যান। পরে ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এদিকে যশোরের শক্তিশালী বিএনপির ঘাটিতে মিছিলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ