শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:৩১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর চাম্বলে খাবার খেয়ে রহস্যজনকভাবে অচেতন ৬ জন হাসপাতালে ভর্তি

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নে রাতের খাবার খেয়ে একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয়জন অচেতন হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার মো. ইউসূফের বাড়িতে এ ঘটনা ঘটে।

বর্তমানে অচেতন হাওয়াদের বাঁশখালীর চাম্বলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও প্রশাসন ঘটনাটি গুরুপ্ত সহকারে তদারকি করছে। এদিকে খাবারের সঙ্গে বিষাক্ত বা নেশাজাতীয় কোনো দ্রব্য মেশানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা সহ একই সঙ্গে বাড়িতে লুটপাটের অভিযোগও উঠেছে।

এ ঘটনায় অসুস্থ ও অচেতন হওয়া ব্যক্তিরা হলেন মো. ইউসূফ (৪৭), তার স্ত্রী ফরিদা বেগম (৪২), ছেলে মো. মিনহাজ (২৪), এরফান (১৭), মেয়ে জেরিন আক্তার (১৯) এবং ইউসূফের ভাতিজা আব্দুর রহিম (২৮।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউসূফের বাড়ির পাশে একটি খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর জন্য পরিবারের সদস্যরা ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে সেই সুযোগে কেউ ঘরে প্রবেশ করে রান্না করা খাবারে বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে রাতে ওই খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা একে একে অচেতন হয়ে পড়েন।

ইউসূফের দশ বছর বয়সী জেনি আক্তার নামে এক মেয়ে ওই রাতে খাবার না খাওয়ায় সুস্থ রয়েছে। তার ভাষ্যমতে, এক ব্যক্তি তাকে দেশীয় অস্ত্র দা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে খাটের ড্রয়ার ভেঙে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকাসহ বাড়ির বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা অচেতন অবস্থায় পড়ে ছিলেন।

ঘটনার ব্যাপারে চাম্বলের ইউপি সদস্য ইয়াছিন চৌধুরী রিপন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে শুক্রবার সকাল ৭টার দিকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাম্বলের বেসরকারি ন্যাশনাল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুনুল কবির বলেন, খাদ্যে বিষাক্ত কোনো দ্রব্য প্রয়োগ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা চলছে,তারা আশঙ্কামুক্ত এবং সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে অবশিষ্ট খাবারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য সম্প্রতি  সময়ে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী, শীলকপ সহ বেশ কয়েকটি স্থানে চুরির ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়