শিরোনাম
◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৪, ০২:৩৫ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৪, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল, থানায় জিডি 

জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নামে ভুয়া ই-মেইল অ্যাড্রেস খুলে বিভিন্ন মানুষকে স্ক্যাম মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

[৩] শুক্রবার (৫ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, উপাচার্যের নামে ভুয়া ই-মেইল খুলে বিভিন্ন মানুষকে মেসেজ দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতেই একটি জিডি করা হয়েছে কোতোয়ালি থানায়। একজন সহকারী প্রক্টর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জিডি করেন। পাশাপাশি ডিবির হেড অফিসে স্ক্যাম মেসেজগুলোর স্ক্রিনশট পাঠানো হয়েছে যেন তারা আইসিটি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। 

[৪] এদিকে বৃহস্পতিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসাধু মহল profsadekahalim@gmail.com ই-মেইল অ্যাড্রেস থেকে বিভিন্ন মানুষের কাছে স্ক্যাম মেসেজ পাঠাচ্ছে। ই-মেইলটি জবি উপাচার্যের নয় এবং এর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। 

[৫] তাই সকলকে অসাধু ই-মেইল থেকে আসা বার্তা পরিহার করে চলা এবং এ বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়