শিরোনাম
◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোংলা বন্দর থেকে পোল্যান্ড গেলো গার্মেন্টস পণ্য

আবু সুফিয়ান: পদ্মা সেতু চালুর পর দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের গতি বেড়েছে তার মধ্যে মোংলা বন্দর অন্যতম। বহু কাঙ্খিত সেতুটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে এ বন্দর দিয়ে বিদেশ যাচ্ছে দেশের তৈরি পোশাক।

মঙ্গলবার (৬ জুন) মোংলা বন্দর দিয়ে পঞ্চম চালান গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি মারেস্ক কিনঝো। প্রথম চালানটি যায় ২০২২ সালের ২৭ জুলাই। 

মঙ্গলবার সকালে বন্দরের পাঁচ নম্বর জেটি থেকে গার্মেন্টস পণ্য বোঝাই ২০ ফিটের ২০ টিউজ কন্টেইনার নিয়ে ছেড়ে যায় এ জাহাজটি।

জাহাজটিতে ঢাকার ফকির নিটওয়ার, এপেক্স  লিংগারি, এপেক্স স্পিনিং, নিট কনসার্ন, ফ্লামিংগো ফ্যাশান, অনন্ত গার্মেন্টস, লিবারর্টি নিটওয়ার, একেএম নিটওয়ার, স্টালিং ডেনিমস, স্টালিং স্টাইলস ইত্যাদি পোশাক কারখানার তৈরি শিশুদের পোশাক, হেয়ার ব্যান্ড, লেগিংস, ট্রাওজারসহ বিভিন্ন পণ্য পোল্যান্ডে যাত্রা করেছে। 

এছাড়া আগামী ২২ জুন এমভি মারস্ক মংলা নামের আরেকটি জাহাজে গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামান বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। তাই রাজধানীসহ আশপাশের শিল্প কলকারখানার মালিকরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে পড়েছেন।

তিনি জানান, অপরদিকে মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় এবং একই সঙ্গে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুইয়েরই সাশ্রয়ের কারণে ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে ঝুঁকে পড়েছেন।

তিনি আরো জানান, মূলত মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডেলিং, জেটির অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, সময় সাশ্রয় নিয়ম অনুসরণ করা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

প্রতিনিধি/এসএইচ/একে

  • সর্বশেষ